ওপরে ওঠার সিঁড়ি

৳170

0.00/5 See Reviews

প্রোডাক্ট কোড : P0256

Product Type: Physical

Brand : ঐতিহ্য

- +
বইয়ের খুদ্র তথ্য বিবরন
বইয়ের লেখকের নাম আরাফাত শাহরিয়ার
বইয়ের প্রকাশনী ঐতিহ্য
পৃষ্টা সংখ্যা 88 পৃষ্টা
ভাষা বাংলা

বিস্তারিত

ক্যারিয়ার বিষয়ক লেখায় ইতিমধ্যে প্রশংসা কুড়িয়েছেন আরাফাত শাহরিয়ার। কয়েক বছর ধরে এ নিয়ে লিখেছেনও বিস্তর। মুখোমুখি হয়েছেন সফল মানুষদের। ক্যারিয়ার বিষয়ক লেখা এ পর্যন্ত মলাটবন্ধী হয়েছে তিনটি। এবারের বইমেলায় বের হয়েছে তরুণ এ সাংবাদিক ও লেখকের ‘ওপরে ওঠার সিঁড়ি’। ঐতিহ্য থেকে বের হওয়া এ বইটির প্রচ্ছদ এঁকেছেন ধ্রুব এষ। এর আগে প্রকাশিত লেখকের একই বিষয়ের বই ‘নিজেই গড়ুন নিজের ক্যারিয়ার’ ও ‘চাকরিই আপনাকে খুঁজবে’। বইটির বিষয়ে জানতে চাইলে লেখক বাংলানিউজকে বলেন, ক্যারিয়ার বিষয়ক এটি আমার তৃতীয় বই। কর্মক্ষেত্রে উন্নতির কার্যকরী সব দাওয়াই বাতলে দেওয়া হয়েছে এটাতে। চাকরির শুরুতে নানান ঝক্কি-ঝামেলা, পদোন্নতি লাভের উপায়, দক্ষতা, পেশাদারিত্ব, নেতৃত্ব ও টিমওয়ার্কের গুণ, বছর শেষে কাজের মূল্যায়নসহ কর্মক্ষেত্রের জন্য দরকারি সব লেখা দিয়ে সাজানো হয়েছে বইটি। বইয়ের ফ্ল্যাপ থেকে জানা যায়, লেখক আরাফাত শাহরিয়ারের জন্ম জামালপুর জেলার সরিষাবাড়ী। সৃজনশীল পারিবারিক আবহে দশম শ্রেণীতে পড়া অবস্থায় প্রকাশিত হয় কাব্যগ্রন্থ ‘বজ্রকণ্ঠ’। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর। সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট থেকে। বর্তমানে দৈনিক কালের কণ্ঠে সিনিয়র সাব-এডিটর হিসেবে কর্মরত। কালের কণ্ঠের প্রতিদিনের শিক্ষা বিষয়ক পাতা ‘পড়ালেখা’, শিক্ষাবিষয়ক সাপ্তাহিক ক্রোড়পত্র ‘সিলেবাসে নেই’ ও ক্যারিয়ার বিষয়ক পাতা ‘বাতিঘর’-এর বিভাগীয় সম্পাদক তিনি।

বিবরণঃ

  • বই: ওপরে ওঠার সিঁড়ি
  • লেখক: আরাফাত শাহরিয়ার
  • ধরণ: আত্ম-উন্নয়ন
  • প্রকাশনা: ঐতিহ্য
  • ISBN: 978-984-776-152-7
  • সংস্করণ: February 2014, মাঘ ১৪২০
  • পৃষ্ঠা: ৮৮
  • দেশ: বাংলাদেশ
  • ভাষা: বাংলা
  • বাঁধাই: বোর্ড
  • আয়তন (সেমি): ১৪.৩ x ২১.৫ x ১.৫
  • ওজন (কেজি): 0.২২০

Order Policy

বিক্রিত পণ্য ফেরত নেয়া হয় না তবে নিন্ম লিখিত ক্ষেত্রে পণ্য সার্ভিসিং পন্য পরিবর্তন বা মুল্য ফেরত প্রযোজ্য।
  • আপনার যত প্রশ্ন আছে তা বর্ননার সাথে মিলিয়ে অথবা আমাদের কাছ থেকে জেনে পন্য অর্ডার করুন।
  • ছবি এবং বর্ণনার সাথে পন্যের মিল থাকলে পণ্য ফেরত নেয়া হবে না ।
  • তবে আপনি চাইলে আপনার গ্রহন করা পন্যের সম মুল্যের বা বেশি মুল্যের পণ্য নিতে পারবেন (যে টাকা বেশি হবে তা প্রদান করতে হবে ) । কম মুল্যের পণ্য নেয়া যাবে না ।
  • পণ্য আনা নেয়ার খরচ আপনাকে দিতে হবে।
  • যে সকল পন্যে ওয়ারেন্টি আছে তার ওয়ারেন্টি সার্ভিস আমরা প্রদান করবো। তবে কিছু কিছু ক্ষেত্রে পন্যের ব্রান্ড আপনাকে সার্ভিস প্রদান করবে তবে সে ক্ষেত্রে আপনার নিকটস্থ সার্ভিস পয়েন্ট থেকে সার্ভিস নিতে পারবেন।
  • পণ্য সার্ভিস করতে যাওয়া আসা বা পাঠানো এবং রিটার্ন করার খরজ আপনাকে বহন করতে হবে।
  • ১০০% নিশ্চিত হয়ে অর্ডার করুন, কোন কিছু জানার থাকলে কল করুন। Hotline :  01727-750066

Reviews (0)

Get specific details about this product from customers who own it.

This product has no reviews yet. Be the first one to write a review.